ফেসবুকের সঙ্গে আইসিসির চুক্তি, দেখা যাবে ক্রিকেটের সব ম্যাচ - Kaler Darpan

Kaler Darpan

সত্য প্রকাশে অবিচল

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, September 29, 2019

ফেসবুকের সঙ্গে আইসিসির চুক্তি, দেখা যাবে ক্রিকেটের সব ম্যাচ


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সাথে চুক্তি করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এমন ঘোষণা দিয়েছে আইসিসি। ক্রিকেটকে সারা বিশ্বে ছড়িয়ে দিতেই ফেসবুকের সঙ্গে চুক্তি করেছে আইসিসি। আগামী ৪ বছর মেয়াদ থাকবে ফেসবুক-আইসিসির এই চুক্তির। আইসিসির ইভেন্টের সকল ক্রিকেট ম্যাচ ফেসবুকেই দেখা যাবে বলে জানানো হয়েছে।

আইসিসির প্রধান নির্বাহী মানু সাহ্নে বলেন, “ক্রিকেট পরিবারের সঙ্গে ফেসবুকের সংযোগ ঘটাতে পেরে আমরা আনন্দিত। ক্রিকেটের সাথে এবারই প্রথমবার এলো ফেসবুক। বহুল জনপ্রিয় খেলা ক্রিকেট এবং অনেক প্রচলিত সামাজিকমাধ্যম ফেসবু্কের মেলবন্ধন দেখে ভালো লাগছে।  
নিলামে অনেকের আগ্রহ দেখতে পেয়েছি। এদের সকলেই ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত থাকতে ভালোবাসে। ফেসবুকের মাধ্যমে ক্রিকেট আরও বেশি ছড়িয়ে পড়বে বলে আমরা বিশ্বাস করি।” 

এই চুক্তিতে উচ্ছ্বসিত ফেসবুকও। ক্রিকেটকে সারা বিশ্বে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে দৃঢ়প্রত্যয়ী সামাজিক এই যোগাযোগমাধ্যমটি। ভারতের ফেসবুক ম্যানেজমেন্টের সহ-সভাপতি এবং ম্যানেজিং ডিরেক্টর অজিত মহানের কণ্ঠেও একই ধরনের কথা শোনা গেল।

‘আইসিসির সঙ্গে জুটি গড়তে পেরে আমরা খুবই আনন্দিত। ফেসবুকের মাধ্যমে এখন ক্রিকেট দেখা যাবে, এটা দারুণ একটি ব্যাপার হবে। নতুন প্রজন্মের সকল দর্শকের নিকট ক্রিকেটকে পৌঁছাতে ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটস অ্যাপ গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে বলে মনে করি।’ বলেছেন মহান।

আগামী চার বছরে আইসিসির নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০২০), পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০২০), নারী ক্রিকেট বিশ্বকাপ (২০২১) এবং পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ (২০২৩) ফেসবুকে দেখা যাবে।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages